লক্ষ্মীপুরে দেরিতে আসায় কর্মচারীকে পিটিয়ে আহত, মালিকের স্বীকারোক্তি
লক্ষ্মীপুরে দেরিতে আসায় কর্মচারীকে পিটিয়ে আহত

লক্ষ্মীপুর সদর উপজেলায় কর্মস্থলে দেরিতে আসাকে কেন্দ্র করে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দোকান মালিক কবির হোসেন মারধরের কথা স্বীকার করেছেন। আহত কর্মচারী মো. সোহাগ বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণ

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারে এ ঘটনা ঘটে। আহত সোহাগ লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ওই মিষ্টি বাজারের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত। সোহাগের অভিযোগ, ব্যক্তিগত সমস্যার কারণে সেদিন কর্মস্থলে দেরিতে পৌঁছান। এ নিয়ে মালিক কবির হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা হলে তিনি চাকরি ছেড়ে দেওয়ার কথা জানান।

মারধরের ঘটনা

সোহাগ বলেন, “আমি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলায় মালিক কবির হোসেন, তার ভাতিজা ও আরেক কর্মচারী মিলে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। আমার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।” আহতের বাবা আব্দুল মালেক বলেন, “আমি কখনো ছেলেকে আঘাত করিনি, অথচ দোকান মালিক নির্মমভাবে তাকে মারধর করেছেন।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তের বক্তব্য

রাতে অভিযুক্ত দোকান মালিক কবির হোসেন বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “সোহাগ নিয়মিত দেরিতে কাজে আসতেন। সোমবারও দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করি।”

পুলিশের অবস্থান

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনাটি আমাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ