নাটোরে বাবার গলা কেটে আত্মহত্যার দাবি ছেলের, পুকুরে রিকশাচালকের লাশ
নাটোরে বাবার গলা কেটে আত্মহত্যার দাবি ছেলের, পুকুরে রিকশাচালকের লাশ

নাটোর সদর উপজেলায় নিজ বাড়ির সামনে থেকে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধের ছেলে দাবি করছেন- তার বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার কারণ জানাতে পারেননি তিনি।

ঘটনার বিবরণ

শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের রায় আমহাটি গ্রামে মোতালেব হোসেন নামে ওই বৃদ্ধের বাড়ির সামনে থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোতালেব হোসেন একই গ্রামের ইদ্রিস আলী খানের ছেলে।

নিহতের ছোট ছেলে চুন্নু আলম জানান, ‘তার বাবা মোতালেব হোসেন নিজেই নিজের গলা ধারাল ছুরি দিয়ে কেটে আত্মহত্যা করেছে। কেন এমন ঘটনা ঘটিয়েছে তা তারা বুঝতে পারছে না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুকুর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

এছাড়া নাটোরের সদর উপজেলার তেবাড়িয়ার নাটোর চিনিকল এলাকায় পুকুর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় তেবাড়িয়া ইউনিয়নের লেংগুরিয়া মধ্যপাড়া মহল্লার মৃত হীরালাল দাসের ছেলে কমল কুমার দাস শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। পরে রোববার সকাল সাড়ে ৯টার দিকে তেবাড়িয়া ইউনিয়নের নাটোর চিনিকলের পাশের জংলী ঈদগাহ মাঠ সংলগ্ন একটি পুকুর থেকে কমল দাসের লাশ উদ্ধার করা হয়।

মৃত কমল দাসের ভাই অমল কুমার দাস জানান, কমল মাঝে মধ্যে মদ সেবন করতেন। গত রাতে মদ সেবন হয়তো একটু বেশি করে ফেলেছিল। পরে একা বাড়িতে ফেরার সময় ঈদগাহ মাঠের পাশের পুকুরে পড়ে গিয়ে উঠতে না পেরে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের তদন্ত

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ