মাদক ও অপরাধ দমনে ডিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা
মাদক ও অপরাধ দমনে ডিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ মাদক কারবারি, চাঁদাবাজ, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে কঠোর নির্দেশনা দিয়েছেন। সেইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নির্দেশনা

বুধবার (১৭ জুন) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের থানাকে দালালমুক্ত রাখার নির্দেশ দিয়ে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, কোনো অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে পুলিশি সেবা পায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

ভালো কাজের স্বীকৃতি ও শাস্তির হুঁশিয়ারি

ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়ার কথা জানিয়ে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আশুরা উপলক্ষে নির্দেশনা

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র আশুরার সব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।

মে মাসে ভালো কাজের পুরস্কার

এ সময় মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ