ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২২ জন, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে ৪২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানিয়েছেন।

বিভাগভিত্তিক গ্রেফতার

ডিএমপির বিভিন্ন বিভাগের অভিযানে গ্রেফতার হয়েছে: রমনা বিভাগ ৪৪ জন, লালবাগ বিভাগ ১৯ জন, ওয়ায়ী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৮২ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৩৪ জন এবং গোয়েন্দা পুলিশ পাঁচ জন।

উদ্ধার করা মাদক ও অস্ত্র

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে: ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি শটগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ