ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬ জন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার হয়েছে। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

বিভাগ অনুযায়ী গ্রেফতারের সংখ্যা

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ছয়জনকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদক ও অস্ত্র

এসময় তাদের হেফাজত হতে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেন্সিডিল, ১৭ দশমিক ৫ লিটার দেশি মদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল, একটি লোহার হাতুড়ি, দুইটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি ও নগদ ৩ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয় বলেও জানিয়েছে ডিএমপি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযানের বিবরণ

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ