খাগড়াছড়িতে সাত বছরের শিশু ধর্ষণ: চা–দোকানির মৃত্যুদণ্ড
খাগড়াছড়িতে শিশু ধর্ষণে চা–দোকানির মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডের রায় ঘোষণা

খাগড়াছড়ির রামগড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামের এক চা–দোকানির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলির বক্তব্য

আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সৃজনী ত্রিপুরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রায় ঘোষণার সময় আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

ঘটনার বিবরণ

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চা–দোকানিকে গ্রেপ্তার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিক্রিয়া ও আপিল

রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৃজনী ত্রিপুরা বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে মামলাটির রায় ঘোষণা করায় আমরা সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।’ তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ