শাশুড়িকে হত্যার পর দাফন, পুত্রবধূ গ্রেফতার
শাশুড়িকে হত্যার পর দাফন, পুত্রবধূ গ্রেফতার

ঢাকার সাভারের আশুলিয়ায় শাশুড়িকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিয়ে লাশ দাফনের ঘটনায় পুলিশ পুত্রবধূকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে গ্রেফতারকৃত আসামিকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের বিবরণ

মঙ্গলবার (৩০ জুলাই) শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সখিনা বেগম (৬০) শিমুলিয়ার পাড়াগ্রাম এলাকার মো. মনছের আলীর স্ত্রী। গ্রেফতারকৃত মুক্তা আক্তার (২২) গাজীপুরের কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের মেয়ে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে মুক্তার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাশুড়িকে গলাটিপে ধরে। এ সময় ধস্তাধস্তি থেকে রক্ষা পেলেও গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন শাশুড়ি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

এরপর বিষয়টি ভিন্ন খাতে নিতে স্বামীকে ভুল ব্যাখ্যা দিয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেদিনই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর লাশ বাড়িতে নিয়ে আসেন। তার মৃত্যু স্বাভাবিক জানিয়ে দাফন কাজ সম্পন্ন করা হয়।

বুধবার স্বামীর সঙ্গে কথোপকথনের একপর্যায়ে শাশুড়িকে গলাটিপে অজ্ঞান করার কথা বলে দেন মুক্তা। এরপর ছেলে ঘটনার কথা সবাইকে বলার পর স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ আসামিকে থানা হেফাজতে নিয়ে আসে। পরে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেন মুক্তা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ