পীর শামীম হত্যা মামলায় দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
পীর শামীম হত্যা মামলায় দুই আসামির জামিন নামঞ্জুর

কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শুনানি শেষে জেলা ও দায়রা আদালতের বিচারক এনায়েতুল কবির এই আদেশ দেন।

আসামিরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন

দুই আসামি খাজা আহম্মেদ ও আসাদুজ্জামান পূর্বে হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার দুপুরে তারা কুষ্টিয়ার জেলা ও দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিদের পরিচয়

মামলার প্রধান আসামি খাজা আহম্মেদ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। অপর আসামি আসাদুজ্জামান ইসলামী আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার সভাপতি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

চলতি বছরের ১১ এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর শামীম জাহাঙ্গীরের দরবারে হামলা চালায় এক দল লোক। সে সময় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানকে কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ