মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক, না হলে আইনি ব্যবস্থা: বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক: বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সড়ক পরিবহন আইনের বিধান

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রয়ের পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে মালিকানা পরিবর্তন ছাড়াই ক্রেতারা মোটরযান সড়ক ও মহাসড়কে চালাচ্ছেন।

বিক্রেতার ওপর আর্থিক বোঝা

এতে বিক্রেতাকে উক্ত মোটরযানের অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে। ফলে আইন না মানার কারণে বিক্রেতারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনলাইন সেবা ও বায়োমেট্রিক যাচাই

বিআরটিএ জানিয়েছে, সেবা সহজীকরণের অংশ হিসেবে মালিকানা পরিবর্তনের জন্য অনলাইনে (bsp.brta.gov.bd) আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করে একই দিনে মালিকানা পরিবর্তন সম্পন্ন করা হচ্ছে। একই দিনে নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক প্রদান করতে পারছেন।

আইনানুগ ব্যবস্থার সতর্কবার্তা

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে দ্রুত মোটরযানের মালিকানা পরিবর্তন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ