বিএনপি কর্মী হত্যা মামলায় মামুন খালেদের আরও তিন দিনের রিমান্ড আদালতের আদেশ
বিএনপি কর্মী হত্যা মামলায় মামুন খালেদের তিন দিন রিমান্ড

বিএনপি কর্মী হত্যা মামলায় মামুন খালেদের আরও তিন দিনের রিমান্ড আদালতের আদেশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে (৬৪) ফের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।

তদন্তের জন্য রিমান্ড আবেদন

এদিন, আসামিকে আদালতে তুলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির স্পেশাল অপারেশন টিমের এসআই মো. তোফাজ্জল হোসেন সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে মামুন খালেদকে মোট ১৭ দিনের রিমান্ড দেওয়া হলো। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনের কারণ

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি স্ব-প্রণোদিত হয়ে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে বিগত সরকারকে নানাভাবে সহযোগিতা করেছেন। এই মামলার ঘটনা সংঘটনে নেপথ্যে থেকে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মর্মে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এটি একটি রাজনৈতিক হত্যা মামলা। মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামি এই মামলার ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। বিধায় এই আসামিকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও পূর্বের রিমান্ড

এর আগে, গত ২৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে মামুন খালেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ফের ৩১ মার্চ আসামির ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে ৬ এপ্রিল আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই ধারাবাহিক রিমান্ডের মাধ্যমে তদন্তকারীরা মামলার গভীরে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।