বংশালে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্ধার
বংশালে হাত-পা বাঁধা ব্যবসায়ীর লাশ উদ্ধার

পুরান ঢাকার বংশালের একটি বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে বংশাল থানা এলাকায় বাগডাসা লেইনের একটি বাসা থেকে লাশটি উদ্ধার হয়। তাঁর মুখে কাপড় ঢোকানো ছিল।

নিহতের পরিচয়

পুলিশ জানায়, ওই ব্যবসায়ীর নাম নেসার আলী (৫০)। তিনি পাঁচতলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তিন মাস ধরে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি যশোরের শার্শার শ্যামলগাছিতে। তাঁর এক কলেজপড়ুয়া ছেলে ঢাকার মানিকনগর এলাকায় থাকেন।

হত্যাকাণ্ডের সময়

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী নেছার আলী ওই বাসায় একাই থাকতেন। সোমবার রাত ১১টা থেকে আজ বেলা ১টার মধ্যে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, আজ দুপুরে বাড়ির মালিক মোহাম্মদ হোসেন দ্বিতীয় তলায় নেসার আলীর কক্ষে আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। এতে তিনি সাড়া দেননি। পরে জানালার পর্দা সরিয়ে দেখেন খাটের ওপর নেসার আলীর নিথর অবস্থায় পড়ে আছে। পরে তিনি ৯৯৯–এ ফোন করেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ