বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাজধানীর বংশালের নয়াবাজারের বাগডাসা লেনের একটি পাঁচতলা বাসার দ্বিতীয় তলা থেকে নিসার আলী (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

ঘটনার বিবরণ

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, জাতীয় সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে পাঁচতলা বাসার দ্বিতীয় তলায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এসময় ওই ব্যক্তিকে খাটের উপর চিৎ অবস্থায় পাওয়া যায়। তার হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

তদন্ত ও আলামত সংগ্রহ

এসআই আরও জানান, ঘটনাস্থল থেকে সিআইডি ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বিষয়টির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতের পরিচয়

নিহত নিসার আলীর গ্রামের বাড়ি যশোর জেলার সারসা উপজেলার শ্যামলগাছি গ্রামে। বাবার নাম মৃত হযরত আলী মুন্সী। নিসার আলী ওই নয়াবাজারের বাসায় একাই ভাড়া থাকতেন এবং ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।

ঘটনা আবিষ্কার

বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু মঙ্গলবার দুপুর ১টার দিকে বাসার ভেতরে লাইট জালানো দেখে ডাকাডাকি করেন। কোনও সাড়া শব্দ না পেয়ে রুমের বাইরে থেকে দরজার পর্দা সরিয়ে ভিকটিমের পা বাঁধা অবস্থায় দেখেন। পরে তিনি প্রতিবেশী কয়েকজনকে ডেকে বিষয়টি জানান ও দেখান। এরপর ৯৯৯ নম্বরের মাধ্যমে থানায় খবর দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ