আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আরও তিনজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনের বিস্তারিত
প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালে মামলা পরিচালনার স্বার্থে তিন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন— মো. মাগফুর রহমান শেখ, ড. মোহাম্মদ অলি মিয়া এবং ব্যারিস্টার রাফিউল ইসলাম।
আগের নিয়োগ
এর আগে গত ৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জন।



