জুলাই অভ্যুত্থান মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন হাইকোর্টে
জুলাই অভ্যুত্থান মামলায় সাংবাদিক দম্পতির জামিন হাইকোর্টে

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফারজানা রুপাকে ছয় মামলায় ও শাকিল আহমেদকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন আদালত। পাশাপাশি একটি মামলায় তাদের দুজনের জামিন বিষয়ে রুল জারি করা হয়েছে। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

শুনানি ও আদেশ

তাদের পৃথক আবেদনের শুনানি নিয়ে সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আগের শুনানি ও রিমান্ড

গত ২১ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ সাত মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। পরে আদেশের জন্য দিন ধার্য করা হলেও তা পিছিয়ে যায়। ২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান আদালত। একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ