সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মিরপুর থানায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন। একইসঙ্গে আদালত সংশ্লিষ্ট রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
আদেশের বিবরণ
সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ।
গ্রেপ্তারের ঘটনা
এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর রাত আড়াইটায় রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে রাত ১টা ১৫ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন, যাতে তিনি লেখেন: “পুলিশের সঙ্গে যাচ্ছি। আদালতে দেখা হবে। সবার দোয়া চাই।”
মামলা ও জামিন
সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা হয়। মিরপুর থানার মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করে রুল জারি করে। রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে আদালত তা খারিজ করে জামিন বহাল রাখেন।



