নড়াইলে মক্তবের শিশুকে যৌন হয়রানি, ইমাম গ্রেপ্তার
নড়াইলে মক্তবের শিশুকে যৌন হয়রানি, ইমাম গ্রেপ্তার

নড়াইলের একটি মক্তবে পড়ুয়া শিশুকে যৌন হয়রানির ঘটনায় মক্তবের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে ওই ইমামকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।

গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এর আগে শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন ভুক্তভোগী শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর ডেকে নেন আমিনুল। এ সময় তিনি তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন এবং তাকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটি বাড়ি ফিরে এসে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তারা জানায়, তাদের সঙ্গেও এমন করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের প্রতিক্রিয়া

পরে স্থানীয়রা একত্রিত হয়ে বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে, তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা করেন।

পুলিশের বক্তব্য

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আমিনুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছে। এ ঘটনায় আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ