ছাতকে সংঘর্ষে এমপি কামরুলসহ অর্ধশত আহত
ছাতকে সংঘর্ষে এমপি কামরুলসহ অর্ধশত আহত

সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকা আদায় ও জমি রেজিস্ট্রি করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শুক্রবার (৮ মে) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উপজেলার জাউয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়া বাজারের নিকটবর্তী খিদ্রাখাপন গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছে ২০ লাখ টাকা পেতেন জাউয়া কোনাপাড়ার মোহাম্মদ আলী। বারবার তাগিদ দিয়ে টাকা আদায় করতে পারেননি মোহাম্মদ আলী। দুই দিন আগে সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়াকে গালিগালাজ করেন মোহাম্মদ আলী। এ কথা শুনে জাউয়াবাজারে আখলুছ মিয়ার লোকজন মোহাম্মদ আলীকে মারধর করেন।

এর জেরে বৃহস্পতিবার বিকেলে আখলুছ মিয়ার লোকজনকে মারপিট করেন মোহাম্মদ আলীর লোকজন। এ নিয়ে শুক্রবার সন্ধ্যার পরে উভয়পক্ষের লোকজন সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়া বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে উভয়পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এসময় সড়কের উভয় দিকে শতশত যানবাহন আটক পড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমপি কামরুলের আহত হওয়া

এর মধ্যে গাড়িতে করে সিলেট থেকে সুনামগঞ্জে আসছিলেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি যানজটে আটকা পড়েন এবং সংঘর্ষ থামাতে গাড়ি থেকে নেমে পড়েন। এসময় তিনি সংঘর্ষের মধ্যে গেলে শরীরের বিভিন্ন জায়গায় ইটপাটকেলের ঢিলের আঘাত পান। পরে তার লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।

ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ