পুলিশ সপ্তাহ শুরু রোববার, ১০৭ জন পাচ্ছেন পদক
পুলিশ সপ্তাহ শুরু রোববার, পাচ্ছেন ১০৭ জন পদক

আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সাহসী, বীরত্বপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে।

পদক প্রদান অনুষ্ঠান

রোববার (১০ মে) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগের বছরের প্রশংসাযোগ্য কাজের জন্য পদক এবং সরাসরি সরকারপ্রধানের কাছে দাবি-দাওয়া উত্থাপনের জন্য পুলিশের নীতিনির্ধারকররা মুখিয়ে থাকেন পুলিশ সপ্তাহের জন্য।

পুলিশের ছয়টি দাবি

এই বছর মোটাদাগে ছয়টি দাবি তোলার কথা জানাচ্ছেন পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন
  • পুলিশের জন্য কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা
  • পুলিশের পৃথক মেডিকেল সার্ভিস
  • সিলেট ও বরিশালে দুটি ট্রেনিং সেন্টার এবং চট্টগ্রামের আলোচিত জঙ্গল ছলিমপুরে একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন
  • পুলিশের সুস্থ দেহ ও মন এবং ক্রীড়া সক্ষমতা বাড়াতে পদক্ষেপ
  • এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠা

পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যরা তাদের পেশাগত দক্ষতা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে এ সময় বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ