ঢামেক হাসপাতালে দালাল নির্মূলে যৌথ অভিযান, আটক ৪৯
ঢামেকে দালাল নির্মূলে যৌথ অভিযান, আটক ৪৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে এনএসআই ও শাহবাগ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে। আজ সোমবার সকাল থেকে হাসপাতালের নতুন ভবনে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

অভিযানের বিস্তারিত

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ঢামেক থেকে ৪৯ দালাল আটক করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে বহিরাগত বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, রক্ত বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি, রোগীকে বাইরে ক্লিনিকে নিয়ে যাওয়া, আইসিইউ সুবিধার কথা বলে প্রাইভেট হাসপাতালে পাঠানো এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন।

দালালদের কার্যকলাপ

সূত্রটি আরও জানায়, এসব দালালের কারণে রোগীদের অতিরিক্ত অর্থ গুনতে হয়। অনেক ক্ষেত্রে রোগীরা প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হচ্ছেন। এ ছাড়া শুধু বহিরাগত নয়, অবৈধভাবে অর্থ উপার্জনের এই কর্মকাণ্ডে হাসপাতালের কিছু স্টাফ ও আনসার সদস্যও জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। অপরাধ থেকে আরও পড়ুন: প্রতারণা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, দালাল, আটক, পুলিশ, অভিযান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ