অধস্তন আদালত মনিটরিং কমিটি পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি
অধস্তন আদালত মনিটরিং কমিটি পুনর্গঠন

দেশের আটটি বিভাগে অধস্তন আদালতের কার্যক্রম মনিটরিংয়ের জন্য গঠিত কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। শনিবার (২ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটি পুনর্গঠনের বিবরণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করেছেন। প্রতিটি কমিটির নেতৃত্বে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি থাকবেন এবং তাদের নির্দিষ্ট জেলাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ জন কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভাগ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত বিচারপতিরা

  • বরিশাল বিভাগ: বিচারপতি শেখ মো. জাকির হোসেন
  • রাজশাহী-২ বিভাগ (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ): বিচারপতি মো. হাবিবুল গনি
  • ঢাকা-১ বিভাগ (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল): বিচারপতি জে বি এম হাসান
  • খুলনা-১ বিভাগ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল): বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া
  • খুলনা-২ বিভাগ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা): বিচারপতি মো. জাফর আহমেদ
  • ময়মনসিংহ বিভাগ (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা): বিচারপতি রাজিক আল জলিল
  • ঢাকা-২ বিভাগ (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর): বিচারপতি ফাতেমা নজীব
  • চট্টগ্রাম-১ বিভাগ (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি): বিচারপতি এস এম কুদ্দুস জামান
  • রংপুর-১ বিভাগ (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট): বিচারপতি শশাঙ্ক শেখর সরকার
  • চট্টগ্রাম-২ বিভাগ (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর): বিচারপতি আহমেদ সোহেল
  • রাজশাহী-১ বিভাগ (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর): বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর
  • রংপুর-২ বিভাগ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী): বিচারপতি কে এম হাফিজুল আলম
  • সিলেট বিভাগ (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ): বিচারপতি মো. আতাবুল্লাহ

পূর্ববর্তী কমিটি

এর আগে ২০২২ সালের ২৭ জানুয়ারি আট বিভাগের জন্য আটজন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। পরবর্তী সময়ে ২০২৩ সালের অক্টোবরে কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ১৩ জন করা হয়। ২০২৫ সালের এপ্রিলে এসে পুনরায় এই কমিটি পুনর্গঠন করা হলো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ