ইনুকে হাজতে নেওয়ার পথে পুলিশের শৃঙ্খলাভঙ্গ, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ ট্রাইব্যুনালের
ইনুকে হাজতে নেওয়ার পথে পুলিশের শৃঙ্খলাভঙ্গ, ব্যবস্থা নিতে নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা–নেওয়ার পথে শৃঙ্খলাবহির্ভূত আলাপ করায় পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।

পুলিশ কমিশনারকে পত্র

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে গতকাল বুধবার এ ব্যবস্থা গ্রহণ করতে বলে পত্র জারি করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসান।

ভিডিও ফুটেজে প্রমাণ

চিঠিতে বলা হয়েছে, বুধবার (গতকাল) ট্রাইব্যুনালের আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা–নেওয়ার পথে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেন বিভিন্ন ধরনের শৃঙ্খলাবহির্ভূত আলাপ–আলোচনা করেছেন বলে ধারণকৃত ভিডিও ফুটেজে দৃশ্যমান হয়। তাঁদের (দুই পুলিশ সদস্য) এই শৃঙ্খলাবহির্ভূত আচরণ ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নসহ বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ অবস্থায় জামাল হোসেন ও সোলাইমান হোসেনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে ট্রাইব্যুনালকে জানাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে রেজিস্ট্রার কার্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইনুর মামলা চলমান

জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা চলমান আছে। বর্তমানে এই মামলা যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ