বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে ইউনেস্কো। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানান ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ।
প্রতিনিধি দলের সাক্ষাৎ
সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে সুসান ভাইজ নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান।
প্রশিক্ষণে আগ্রহ
এ সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও মিডিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রশিক্ষণ প্রদানে আগ্রহ প্রকাশ করেন তিনি।
আলোচিত বিষয়
আইজিপি ও প্রতিনিধি দলের মধ্যে বাংলাদেশ পুলিশের সংস্কার, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখা, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং সাইবার নিরাপত্তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
আইজিপির বক্তব্য
এ সময় আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউনেস্কোর আগ্রহকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশ এবং ইউনেস্কোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।



