আইনমন্ত্রী জানিয়েছেন, রাজনৈতিক কারণে দায়ের করা মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যদিকে, ময়মনসিংহে হামে নতুন করে আরো ২২ শিশু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে কাউসার আজিজ নিয়োগ পেয়েছেন। লিমনের মরদেহ দেশে পৌঁছাবে আগামী ৪ মে। ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাবির কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার রাজধানীর নির্দিষ্ট কিছু দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে।


