নবজাতক পাচার: দাদাসহ গ্রেফতার ২, শিশু উদ্ধার
নবজাতক পাচার: দাদাসহ গ্রেফতার ২, শিশু উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় নবজাতক পাচারের ঘটনায় দাদাসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাদী শারমিনের শ্বশুর (নবজাতকের দাদা) রুস্তুম গাজী ও গলাচিপা নিউ ক্লিনিকের সহায়তাকারী লিপি বেগম।

শিশু উদ্ধার ও আদালতে প্রেরণ

অপরদিকে নবজাতক শিশুটিকে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর গোছখালী এলাকা থেকে উদ্ধার করে সোমবার পটুয়াখালী নারী ও শিশু কোর্টে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিবরণ

সূত্র জানায়, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের প্রবাসী শামিম গাজীর স্ত্রী শারমিন বেগম (২৫) গত ২৬ মার্চ গলাচিপা নিউ লাইফ কেয়ার ক্লিনিক ও হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই শারমিনের সিজারিয়ান সেকশনের মাধ্যমে পুত্রসন্তান প্রসব হয়। শারমিনের অচেতন ও অজান্তে ক্লিনিকের সহায়তাকারী লিপি বেগম পুত্রসন্তানকে চুরি করে নিয়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেফতার

এ ব্যাপারে শারমিন বেগম বাদী হয়ে রোববার শ্বশুর রুস্তুম গাজী ও শাশুড়ি হাওয়া বেগমসহ ৫ জনকে আসামি করে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ভিকটিমের তথ্য অনুযায়ী ১ নম্বর আসামি রুস্তুম গাজী ও অপহরণকারীর মূল হোতা লিপি বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ