বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
রোববার (২৬ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আহসান হাবিব ও মহাসচিব সৈয়দ মহিদুল হাসানের নেতৃত্বে কমিটির সদস্যগণ শেরেবাংলা নগরে অবস্থিত তাদের সমাধিতে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
মোনাজাত ও স্মরণ
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন নেতারা।
উপস্থিতি
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সব সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



