ছেলের মৃত্যুর খবর শুনে ৪ ঘণ্টা পর মায়ের মৃত্যু
ছেলের মৃত্যুর খবর শুনে ৪ ঘণ্টা পর মায়ের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় ছেলের মৃত্যুর খবর শোনার চার ঘণ্টার পর মায়েরও মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে এ ঘটনা ঘটে। মা ও ছেলের এমন মৃত্যুতে ওই গ্রামে এখন শোকের মাতম চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়

রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন। তিনি কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টার মাথায় রবিবার সকাল ৬টার দিকে মারা যান তার মা জুবাইদা মণি।

পরিবারের বক্তব্য

শাহীনের আত্মীয় শাহ আলম জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলেই মাকে দেখতে বাড়িতে আসতেন। এ মৃত্যুর ঘটনায় এলাকাবাসীসহ পরিবারের সবাই শোকাহত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়া

ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, 'চার ঘণ্টার ব্যবধানে মা ও ছেলে মারা গেছেন। ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ