দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই: আইনমন্ত্রী
দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই: আইনমন্ত্রী

‘আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু এই অঞ্চলের মানুষের উন্নয়নের প্রশ্নে আমাদের চিন্তার ঐক্য থাকতে হবে।’ শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক এক বিশেষ সংলাপে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

উন্নয়ন সংলাপে রাজনৈতিক সম্প্রীতি

‘বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম’ আয়োজিত ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক এই সংলাপে আইনমন্ত্রী কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সামগ্রিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। আইনমন্ত্রী তার বক্তব্যে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও দাবি পূরণে বেশ কিছু আশার বাণী শোনান।

গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি

এর মধ্যে উল্লেখযোগ্য হলো— কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চলের সুবিধার্থে নতুন রেললাইন প্রকল্পের কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনীতি বিবেচনা করে দ্বিতীয় পদ্মা সেতুর মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থানে এর প্রভাব নিয়ে সরকার গুরুত্বের সাথে ভাবছে বলে জানান। তেলের বিকল্প হিসেবে এবং বিদ্যুতের চাহিদা মেটাতে প্রত্যেক জেলায় পতিত জমিতে সৌরবিদ্যুৎ ভিত্তিক প্রজেক্ট চালুর পরিকল্পনা ব্যক্ত করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনৈতিক সম্প্রীতির দৃশ্য

উন্নয়ন সংলাপে এক বিরল রাজনৈতিক সম্প্রীতির দৃশ্য দেখা যায়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। আইনমন্ত্রী বলেন, ‘উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাবো।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ অতিথি ও অংশগ্রহণকারী

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া চার জেলার সংসদ সদস্যবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সংলাপে অংশ নিয়ে নিজ নিজ অঞ্চলের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির দাবি তুলে ধরেন।