মীরসরাইয়ে জুমার নামাজ শেষে ইমাম নিহত
মীরসরাইয়ে জুমার নামাজ শেষে ইমাম নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক খতিব। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর ছেলে। তিনি স্থানীয় রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধানের দায়িত্বে ছিলেন।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ওয়্যারলেস এলাকায় একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান বলেন, ‘শুক্রবার বিকাল ৩টায় মহাসড়কের ওয়ার্লেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আমিরুল ইসলাম নামে একজন ঘটনাস্থলে মারা গেছেন। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ