চুরির অভিযোগে যুবকের হাত বেঁধে চুল কেটে শাস্তি
চুরির অভিযোগে যুবকের হাত বেঁধে চুল কেটে শাস্তি

পটুয়াখালীর বাউফল উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে হাত বেঁধে মাথার চুল কেটে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি সজিব মিয়া (২৫) নামের ওই যুবককে আটক করে। একপর্যায়ে তাকে একটি কাঠের চৌকির ওপর বসিয়ে হাত বেঁধে রাখা হয়। পরে তার মাথার চুল কেটে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ

স্থানীয় ব্যবসায়ী মাইনুল ইসলাম বলেন, সজিব দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মে জড়িত বলে লোকজনের মধ্যে অভিযোগ রয়েছে। সর্বশেষ সোনার গহনা চুরির অভিযোগে তাকে স্থানীয়রা হাত বেঁধে চুল কেটে শাস্তি দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিডিও ভাইরাল

ঘটনার প্রায় দুই মিনিটের একটি ভিডিও বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ বিষয়ে চুরির অভিযোগে মারধরের শিকার সজিব মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের অবস্থান

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, চুরির অভিযোগে হাত বেঁধে মারধরের ঘটনাটি আমাদের নজরে আসেনি। কারো বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মারধরের বিষয়টিও খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ