স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে, ঢাকার বিদায়ী জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ২১ সেপ্টেম্বর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলি করা হয়। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।



