ফরিদা খানম ঢাকার নতুন জেলা প্রশাসক নিয়োগ
ফরিদা খানম ঢাকার নতুন ডিসি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে পাঠানো হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ফরিদা খানমের পূর্ববর্তী দায়িত্ব

ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি চট্টগ্রামের ডিসি হিসেবে যোগ দিয়েছিলেন। এক বছর পর তাঁকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়।

প্রশাসনে পরিবর্তনের ধারা

নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর সচিব, জেলা প্রশাসক থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়েই পরিবর্তন আনা হচ্ছে। এর আগে গত ১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এক মাসে তিন দফায় ২০টি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছিল। প্রত্যাহার করা জেলা প্রশাসকদের মধ্যে কেউ কেউ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ