ভোলায় গৃহবধূ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার
ভোলায় গৃহবধূ ধর্ষণ মামলায় তিনজন গ্রেপ্তার

ভোলায় ১৮ বছর বয়সী এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলে গত রোববার চার যুবকের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূ।

গ্রেপ্তার আসামিরা

গ্রেপ্তার যুবকরা হলেন ভোলা সদর উপজেলার মো. সাকিব (২৬), মো. রায়হান (২৬) ও মো. সবুজ (২৬)। এ ছাড়া আরেক আসামি এখনো পলাতক। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ভোলা সদর উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণ

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর স্বামী একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। এ সুযোগে স্বামীর পূর্বপরিচিত সাকিবের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে গত ৩১ মে সন্ধ্যায় সাকিব তাকে বেড়ানোর কথা বলে নিয়ে যান। এরপর ওই গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে মামলায় উল্লেখ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. জিয়াউদ্দিন বলেন, গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ