উল্লাপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১
উল্লাপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু হানিফ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ওই এলাকায় এ ঘটনা ঘটে। হানিফ একই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ নানা প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে তার বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টার সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে একটি ঘরের মধ্যে বেঁধে রাখেন। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হানিফকে হেফাজতে নিয়ে থানায় আসেন।

পুলিশের বক্তব্য

উল্লাপাড়া মডেল থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে শিশুটির ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ