মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘যারা ১৯৭১ সালে বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা মা-বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য হানাদার বাহিনী নিয়ে গ্রামের পর গ্রাম চষে বেড়িয়েছে; আজ আমরা তাদের দলের একটা আস্ফালন দেখতে পাচ্ছি। একটি দল জুলাইকে নিজেদের পকেটে ঢুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। কেউ যদি মুক্তিযোদ্ধাদের অসম্মান করে তাহলে আরেকটি গণঅভ্যুত্থান হবে। সেই অভ্যুত্থানের মাধ্যমে রাজাকারদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।’

নোয়াখালীতে মতবিনিময় সভা

বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ

ইশরাক হোসেন বলেন, ‘গত ১৭ বছর বাংলাদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের দাস বানানো হয়েছিল, দেশকে লুটপাট করা হয়েছিল। সেখান থেকে মুক্তির জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। এই গণঅভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের সন্তানরা যথেষ্ট ভূমিকা রেখেছিল। কাজেই মুক্তিযোদ্ধাদের অসম্মান করার অধিকার কারও নেই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকনসহ স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ