সিআইডি প্রধানের দায়িত্বে ডিআইজি আলি আকবর খান
সিআইডি প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে আলি আকবর খান

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন ডিআইজি আলি আকবর খান। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয় বলে সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

কর্মজীবনের শুরু

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আলি আকবর খান। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্ম নেওয়া এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে পেশাদারত্ব, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব

কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে আলি আকবর খান রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশিক্ষণ ও কর্মশালা

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন আলি আকবর খান। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধবিষয়ক কর্মশালা এবং মালদ্বীপে অনুষ্ঠিত মানব পাচার ও অভিবাসী চোরাচালানসংক্রান্ত তথ্য সংগ্রহবিষয়ক আঞ্চলিক কর্মশালা উল্লেখযোগ্য।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও পড়ুন: প্রশিক্ষণ, নারী পাচার, সিআইডি, বিসিএস, পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ