নোয়াখালীতে ৬ বছরের শিশুকে নিপীড়ন, অটোচালক গ্রেপ্তার
নোয়াখালীতে ৬ বছরের শিশুকে নিপীড়ন, অটোচালক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. সোহেল (৩৫) নামের এক অটোরিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিবরণ

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং বিজবাগ ইউপির বালিয়াকান্দী নতুন বাজারে এ ঘটনা ঘটে। সোহেল উপজেলার বালিয়াকান্দী গ্রামের ছিদ্দিক উল্লাহ নতুন বাড়ির ছিদ্দিক উল্লাহর ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শিশুকে তার পিতা ১৫টি তালের ডাব দিয়ে সোহেল মিয়ার অটোরিকশাযোগে বাড়িতে পাঠায়। ভিকটিমের বাড়ির দরজায় অটোরিকশাটি পৌঁছলে রিকশা থেকে কয়েকটি ডাব পড়ে যায়। এ সময় ডাব তুলে দেওয়া অজুহাতে সোহেল ওই শিশুকে যৌন নিপীড়ন করেন। বিষয়টি শিশুটির মা দেখে ফেলায় অটোচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গণপিটুনি ও পুলিশি ব্যবস্থা

পরে রাত সাড়ে ৮টার দিকে সোহেলকে এলাকাবাসী বালিয়াকান্দী নতুন বাজারে আটক করে গণপিটুনি দেন। এরপর জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল পেয়ে সেনবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোহেলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।

সেনবাগ থানা ওসি আবদুর রহিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বখাটেকে সোমবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ