মিরপুরে পরিত্যক্ত বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
মিরপুরে পরিত্যক্ত বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

মিরপুরে পরিত্যক্ত বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকার মিরপুর-১১ নম্বরে একটি খালি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। তবে তিনি ঠিক কবে কী কারণে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। প্রতিবেদন পেলেই অনেক প্রশ্নের উত্তর মিলবে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, পুরো বাসাটি ছিল নোংরা, পরিত্যক্ত ও অগোছালো। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির প্রথম আলোকে বলেন, নুরজাহান বেগম যে বাসায় ছিলেন, সেটা তাঁর মেয়ের বাসা। সেখানে তিনি একাই থাকতেন। বাসাটি খুব নোংরা ছিল। ওসি আরও বলেন, নুরজাহানের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। মেয়ে-জামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ জানিয়েছে, নুরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ