জীবননগরে এমপি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলা, আহত ২
জীবননগরে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) আসরের নামাজের পর উপজেলার হাসাদাহ বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে আমির হামজার বিশেষ সহকারী ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন।

হামলার বিবরণ

আবু বক্কর সিদ্দিক জানান, মহেশপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে তারা দুটি গাড়িতে করে জীবননগর আসছিলেন। একটি গাড়িতে ছিলেন এমপি আমির হামজা, অন্যটিতে আবু বক্কর, তাঁর বোন (আমির হামজার স্ত্রী) ও অন্য কয়েকজন। হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গতিরোধ করে। বারবার হর্ন দেওয়ার পরও ইজিবাইক না সরায় গাড়িচালক নিচে নেমে কথা বলেন। তখন ইজিবাইকচালক দুঃখ প্রকাশ করে চলে যান।

কিন্তু হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আবু বক্করের ওপর হামলা চালায়। তিনি এমপি আমির হামজার শ্যালক বলায় হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে তাঁর মুখে আঘাত করে। এ সময় তাঁর বোন গাড়ি থেকে বেরিয়ে এলে তাকে এবং এমপি আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হামলাকারীদের পরিচয়

হামলাকারীরা হলেন জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।

পুলিশের ব্যবস্থা

খবর পেয়ে জীবননগর থানার ওসি সোলায়মান সেখসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় অবস্থান করছেন।

ওসি সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি আমির হামজাসহ তার পরিবারের সদস্যরা থানায় আছেন। এ ঘটনায় আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ