প্রশাসনের তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। ছুটির দিন সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা
প্রজ্ঞাপনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মীকে পদোন্নতি দিয়ে সচিব করে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে পদায়ন করা হয়। অপরদিকে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ দৌলাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
অন্য একটি পদায়ন
অপরদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।



