সাহায্যের কথা বলে ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবক আটক
সাহায্যের কথা বলে ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাহায্যের কথা বলে পার্কের পেছনে নিয়ে ৭১ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে অভিযুক্তকে আটকের পর সোমবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযুক্তের পরিচয়

তরিকুল ইসলাম উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ইব্রাহিমপুর উত্তরপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার বিবরণ

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা মেয়ের বাড়ি রামনগর থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর উত্তরপাড়ার তরিকুল তাকে সাহায্যের কথা বলে সঙ্গে নেয়। পরে মেন্দের মাঠ এলাকায় (ইব্রাহিমপুর পার্কের পেছনে) নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, এই ঘটনায় সোমবার সকালে থানায় একটি মামলা হয়েছে। দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ