ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা একটি মামলায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। সোমবার (২৫ মে) সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষ থেকে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। পরে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান।
অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর
একই মামলায় গ্রেফতার অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় দুই নেতাকে ঝিনাইদহ সদর থানা পুলিশ আদালতে সোপর্দ করে। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


