রামিসা হত্যা মামলার বিচার শুরু ১ জুন, দেশজুড়ে তাপপ্রবাহ
রামিসা হত্যা মামলার বিচার শুরু ১ জুন, তাপপ্রবাহ

আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে রামিসা হত্যার বিচার কাজ। অন্যদিকে, ঢাকাসহ দেশের উনিশ জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে, যা জনজীবনকে কিছুটা বিপর্যস্ত করে তুলেছে। পদ্মা নদী থেকে হাত বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে, জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, তারা দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছে তিন শিক্ষার্থী। ভেজাল ফ্রুট পুডিং কারখানায় অভিযান চালিয়ে মালিককে কারাদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংস্থা। আমি কিছু হলে দায় সম্পূর্ণ আমির হামজার বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন। সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নামেমাত্র ১৪৪ ধারা জারি থাকলেও রেললাইনের ওপর ঝুঁকিপূর্ণ পশুর হাট বসছে। সব খবর আমাদের আজকের সংবাদে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ