লিগ্যাল এইডের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ
লিগ্যাল এইডের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলায় এডিআর উদ্যোগ

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা (এডিআর) কার্যক্রমের আওতায় প্রি ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ২ লাখ ৩২ হাজার ১৭৪ মামলায় উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২ লাখ ৫ হাজার মামলা নিষ্পত্তি

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এডিআর কার্যক্রমের আওতায় নেওয়া এসব মামলার মধ্যে ২ লাখ ৫ হাজার ৩৮২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এতে আরও বলা হয়, এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা ও বিরোধ থেকে উপকারভোগীর সংখ্যা ৪ লাখ ৫৬৭ জন।

সরকারি খরচে আইনি সেবা

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত ছাড়াও কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অক্ষম বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ