পল্লবীতে ধর্ষণ-হত্যা মামলায় আজ অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
পল্লবীতে ধর্ষণ-হত্যা মামলায় আজ অভিযোগপত্র দাখিল

বাংলাদেশ পুলিশছবি: পুলিশের ফেসবুক পেজ

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ রোববার অভিযোগপত্র দাখিল করা হতে পারে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ এ তথ্য জানান।

ডিএনএ পরীক্ষা শেষ, অভিযোগপত্র প্রক্রিয়াধীন

এসআই অহিদুজ্জামান ভূঁইয়া গতকাল শনিবার বাসসকে বলেন, ‘ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে। রোববার অভিযোগপত্র দাখিল করা হতে পারে।’ তিনি আরও জানান, অভিযোগপত্র প্রস্তুত করছেন এবং তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএসহ বিভিন্ন প্রতিবেদন পরীক্ষা করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসামি গ্রেপ্তার ও জবানবন্দি

এ মামলার প্রধান আসামি সোহেল রানাকে ১৯ মে গ্রেপ্তার করা হয়। ২০ মে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এই জবানবন্দি রেকর্ড করেন এবং পরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঘটনার বিবরণ

গত ১৯ মে পল্লবীতে পাশের ফ্ল্যাটে শিশুটিকে খুন করা হয়। সন্দেহভাজন সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এই নৃশংস হত্যার দ্রুত বিচারের জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

অপরাধ থেকে আরও পড়ুন: মিরপুর, খুন, মামলা, শিশু ধর্ষণ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ