রামপুরায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার: মূল আসামি গ্রেফতার
রামপুরায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার: মূল আসামি গ্রেফতার

রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় মামলার মূল আসামি মো. শিহাব হোসেনকে (১৯) গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। বুধবার (২০ মে) দিবাগত রাতে পাবনা জেলার বেড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণ

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, মঙ্গলবার (১৯ মে) রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকস্থ আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ভেতরে শিক্ষার্থী মো. আব্দুল্লাহ গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সুরতহাল প্রতিবেদনের তথ্য

সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মৃতের শরীরে অস্বাভাবিক যৌনাচারের (বলাৎকার) প্রাথমিক লক্ষণ দেখা যায়। পরে অনুসন্ধান করে জানা যায়, ওই মাদ্রাসার ছাত্র শিহাব হোসেন বিভিন্ন সময়ে আব্দুল্লাহসহ আরও ৪ জন ছাত্রের সঙ্গে অনৈতিক ও অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত হয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেফতার

এ ঘটনায় নিহত আব্দুল্লার মা বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে রামপুরা থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে ঘটনায় জড়িত শিহাব হোসেনকে গ্রেফতার করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ