কালিহাতীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বিএনপি নেতাসহ নিহত ২
কালিহাতীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড বৌবাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন- সিএনজি চালক মো. আব্দুর হামিদ (৬৪)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের বাসিন্দা। অপরজন হলেন পৌরসভার এলেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল রশিদ (৫৬)। তিনি কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ছিলেন।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয়রা জানান, কালিহাতী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা এলেঙ্গার দিকে যাচ্ছিল। একই সময় এলেঙ্গা থেকে ছেড়ে আসা কালিহাতীগামী একটি ট্রাক উপজেলার রাজাবাড়ি এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ ছয়জন আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও চিকিৎসা

স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আব্দুল হামিদ ও আব্দুর রশিদের মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়া

এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ