পাবনায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, মামলা
পাবনায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ, মামলা

পাবনার চাটমোহরে টাকার প্রলোভন ও ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার চাটমোহর থানায় মামলা করা হয়েছে।

ঘটনার বিবরণ

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই শিশু শিক্ষার্থী স্থানীয় একটি মুদি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের মৃত মিয়াযান প্রামানিকের ছেলে আব্দুল জলিল (৪৮) তাকে টাকার প্রলোভন দেখায় এবং নিজের ঘরটি ঝাড়ু দিয়ে দেওয়ার অনুরোধ করে।

তার কথা শুনে ওই শিশুটি আব্দুল জলিলের বাড়িতে গেলে তাকে ঘরে আটকে রেখে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি ও এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে চাটমোহর থানায় একটি নির্যাতন মামলা করা হয়েছে। আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ