সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি সিরিয়াস আদালত অবমাননা: আইনজীবী
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি সিরিয়াস আদালত অবমাননা

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়া সিরিয়াস আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির। বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আইনজীবীর বক্তব্য

আইনজীবী মুহাম্মদ শিশির মনির বলেন, “সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন হয়েছে। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা সিরিয়াস আদালত অবমাননা। আমরা আগামীকাল (২১ মে) সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবো।”

সরকারের সিদ্ধান্ত

এর আগে গত ১৯ মে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এমন সিদ্ধান্ত নেয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ