নতুন পে স্কেল জুলাই থেকে, হকারদের ফুটপাত বরাদ্দে রুল
নতুন পে স্কেল জুলাই থেকে, হকারদের ফুটপাতে রুল

আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। হকারদের ফুটপাত বরাদ্দ দেওয়া নিয়ে হাইকোর্ট রুল জারি করেছে। র‍্যাব আগের মতো থাকছে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বস্ত্র ও পাটমন্ত্রী জানিয়েছেন, পাট খাতে ৭ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। হামের রোগীদের জন্য সরকারি হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। নিজ হাতে গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত। জুলাইয়ের জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী সুজনকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ