শাহ আলী মাজারে হামলায় ঢালাও দোষারোপের অভিযোগ জামায়াত সাংসদের
শাহ আলী মাজারে হামলায় ঢালাও দোষারোপের অভিযোগ

ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান) রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনায় বিরোধী দলের ওপর ঢালাওভাবে দোষারোপ করার অভিযোগ করেছেন। তিনি বলেন, এ ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সঙ্গে ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষ করে তাঁর নির্বাচনী এলাকায় যারা সক্রিয় ছিলেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ট্রাইব্যুনালে সাক্ষ্য শেষে সাংবাদিকদের মুখোমুখি

রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরমান এ কথা বলেন। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুমের ঘটনায় করা মামলায় আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। এর মধ্য দিয়ে এ মামলায় তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

মাজারে হামলার নিরপেক্ষ তদন্ত দাবি

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আরমান বলেন, সরকারের দায়িত্ব সব ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু এখানে সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ ও ভিডিও প্রমাণের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করলে তাদের কোনো বক্তব্য নেই। কিন্তু ঢালাওভাবে বিরোধী দলের ওপর দোষারোপ করা হচ্ছে, যা পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্টদের ঐতিহ্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরমান বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন গত নির্বাচনে বিরোধী দলের পক্ষে কাজ করলেও ভিডিও ফুটেজে তাদের কোনো অস্তিত্ব নেই। তিনি শাহ আলী মাজারে হামলার নিরপেক্ষ তদন্ত চান এবং বলেন, তাঁর দলকে রাজনৈতিক উদ্দেশ্যে অভিযুক্ত করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ